জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ মোট ৩৫ টি ইভেন্টে অংশ নিয়ে ১৭টিতে প্রথম, ৬টিতে দ্বিতীয় এবং ৬টিতে তৃতীয় স্থান অর্জন করে। প্রতিষ্ঠান হিসেবে এটাই উপজেলায় সর্বোচ্চ ফলাফল। ফলাফল হলো : শ্রেষ্ঠ প্রতিষ্ঠান: পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক: মো: মাহমুদুল হক, সহকারী প্রধান শিক্ষক, পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ. শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক: মাহবুব আরা, সিনিয়র শিক্ষক, পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ, শ্রেষ্ঠ শিক্ষার্থী: আরাধ্য হক ঐশিকা (অষ্টম শ্রেণি), শ্রেষ্ঠ স্কাউট: নাফিজ রওনক (নবম শ্রেণি)। এছাড়াও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম অর্জনকারী শিক্ষার্থীরা হলেন- ক-বিভাগে দেশের গানে আফসানা রিজভী ইলা, নজরুল ও উচ্চঙ্গ সঙ্গীতে অপরাহ্ন সাহা, নির্ধারিত বক্তৃতায় নওশিন ইকফাত,উচ্চাঙ্গ নৃত্যে আরাধ্য হক ঐশিকা, তাৎক্ষণিক অভিনয়ে সামি ইসলাম, জারি গানে ইলা ও তার দল। খ-বিভাগে হামদ/নাত ও দেশের গানে সুহরাত ইসলাম অহনা, দেশের, তাৎক্ষণিক অভিনয়ে তাসমিয়া ইসলাম এবং জারি গানে অহনা ও তার দল। এমন সাফল্য অর্জন করায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর শিবজিত কুমার নাগ বিজয়ী সকলকে অভিনন্দন জানিয়েছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
