স্টাফ রিপোর্টার : মাদ্রাসা থেকে বাড়ি ফিরে পুকুরে গোসলে নেমে বিদ্যুৎস্পৃশে হয়ে মারা গেছেন পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যাপক বিশিষ্ট ইসলামী বক্তা মাওলানা আব্দুস শাকুর (৫৩)। রোববার (২৮ এপ্রিল) দুপুরের দিকে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার মহেন্দ্রপুরের একটি পুকুরে গোসলে নেমে এমন দূর্ঘটনা ঘটে। তিনি সদর উপজেলার দোগাছি ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামের ইসলাম পাটোয়ারীর ছেলে। ইসলামীয়া ফাজিল মাদরাসার অধ্যাপক পদে কর্মরত ও জনপ্রিয় ইসলামী বক্তা ছিলেন। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগাহী রেখে গেছেন। তার মৃত্যুতে জুড়ে শোকের ছাঁয়া নেমে আসছে। বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠন শোকবার্তা দিয়েছেন। পাবনা ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইকবাল হোসাইন জানান, মাদরাসা থেকে বাড়ি ফিরে দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামেন। সেখানে বিদ্যুতের লাইন দেয়া ছিল সেটা তিনি দেখতে পাননি। বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তার এই মৃত্যুতে মাদরাসার জন্য অপুরনীয় ক্ষতি হয়ে গেল। তিনি আদর্শ ও দক্ষ শিক্ষক ছিলেন এবং জনপ্রিয় একজন বক্তাও ছিলেন। আজীবন নিজেকে ইসলামের খেদমতে বিলিয়ে দিয়েছিলেন। রোববার মাগরিবের নামাজের পর পাবনা দারুল আমান ট্রাস্ট ক্যাম্পাসে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। অসংখ্য মানুষ এতে শরিক হন। তাকে আরিফপুর সদর গোরস্থানে দাফন করা হয়েছে। এদিকে পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, ঘটনাটি খুবই বেদনাদায়ক। পুকুরের পানিতে বিদ্যুতের ক্যাবল কিভাবে ছিঁড়েছিল তা তদন্ত করে দেখা হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
