শহরের আটুয়া হাউজপাড়ার দরিদ্র রাসেল শেখের ১৯ মাস বয়সী শিশু কন্যা মোছা. আছিয়ার চিকিৎসার জন্য বিত্তশালীদের কাছে সাহায্য প্রার্থনা করেছে অসহায় পরিবার। রাসেল শেখ হোটেলে কাজ করে কোনোরকমে পরিবারসহ জীবনধারন করেন। তার শিশু কন্যা মোছা. আছিয়ার বুকের ২ টি হাড় ফুটো, হরমোনের রোগ,মাংসের রগ শুকিয়ে গেছে। ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন মিরপুর-২ এ ভর্তি করা হলে চিকিৎসকবৃন্দ বিভিন্ন পরীক্ষা নিরিক্ষাসহ তার চিকিৎসায় প্রায় চার লাখ টাকা প্রয়োজন বলে জানিয়েছেন। অসহায় দরিদ্র এ পরিবারের পক্ষে চার লাখ টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভবপর নয়। ফলে শিশু সন্তানকে বাঁচাতে সকল মহলের কাছে চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা বা সাহায্যের আবেদন করেছেন আটুয়া হাউজ পাড়ার রাসেল শেখ। পারসোনাল বিকাশ ও যোগাযোগের নম্বর-০১৩২৬-৫৬৯৯৩৩ (জনস্বার্থে : দৈনিক ইছামতি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
