এফএনএস বিনোদন: গেল ঈদে মুক্তি পেয়েছিল ১১টি সিনেমা। দেশজুড়ে যখন হলের সংকট তখন এক ঈদে এতগুলো সিনেমা মুক্তি বিস্ময়কর। অবশ্য ঈদের দিন থেকে দাপট ছিল শাকিব খান অভিনীত ‘রাজকুমার’ সিনেমার। হিমেল আশরাফ পরিচালিত ছবিটি ১২৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। তবে ঈদের সময় মাত্র সাতটি প্রেক্ষাগৃহ পাওয়া ‘লিপস্টিক’ সিনেমাটি ঈদের দুই সপ্তাহ পর চমক দেখিয়েছে। তৃতীয় সপ্তাহে অর্থাৎ গত শুক্রবার থেকে দেশজুড়ে ৩১টি সিনেমা হলে চলবে আদর আজাদ ও পূজা চেরী অভিনীত ‘লিপস্টিক’। যা প্রথম সপ্তাহের চেয়ে চার গুণেরও বেশি! আদর আজাদ হল বাড়ার আভাস দিয়ে কদিন আগেই বলেছেন, “ঈদের আগে বলেছিলাম, আমাদের ‘লিপস্টিক’ দ্বিতীয় সর্বোচ্চ হল পাবে। এটা বলেছিলাম আমাদের কনটেন্টের জোরে। একটু দেরিতে হলেও কথা কিন্তু সত্য। দর্শকের আগ্রহ, হল মালিকদের চাহিদা, সিনেমাটির ইতিবাচক আলোচনা এবং সাংবাদিক ভাই-বোনদের সহযোগিতায় গত মুক্রবার থেকে ছবিটির হলসংখ্যা কয়েক গুণ বেড়ে যাচ্ছে। বলেছিলাম, আমাদের কনটেন্টের দম আছে। আসলেই আছে। যারা যারা এখনো দেখতে পারেননি, দেখার পর এটাই বলবেন, শিওর।” এই ঈদে মুক্তি পাওয়া অন্য ছবিগুলো হলো- গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘কাজল রেখা’, কামরুজ্জামান রোমানের ‘মোনা : জ¦ীন ২’, জাহিদ হোসেন পরিচালিত ‘সোনার চর’, ফুয়াদ চৌধুরীর ‘মেঘনা কন্যা’, জসিম উদ্দিন জাকিরের ‘মায়া : দ্য লাভ’, কাজী হায়াত পরিচালিত ‘গ্রিন কার্ড’ ও ছটকু আহমেদের ‘আহা রে জীবন’। এর মধ্যে ‘জ¦ীন ২’ ছাড়া কোনো ছবি নূন্যতম সাড়া পায়নি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
