এফএনএস বিনোদন: ৪৬তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের সিনেমা নির্বাণ। গত শুক্রবার উৎসবের শেষ দিনে মস্কোতে সিনেমাটির পরিচালক আসিফ ইসলাম পুরস্কারটি গ্রহণ করেন। পুরস্কার পেয়ে পরিচালক আসিফ ইসলাম বলেন, এটা আমার জীবনের অন্যতম সেরা প্রাপ্তি। সারা বিশ্ব থেকে হাজার হাজার সিনেমার মধ্যে অফিশিয়াল সিলেকশনে জায়গা করে নিয়েছে মাত্র ১১টি সিনেমা। সেই সিনেমার মধ্যে আমাদের সিনেমাটি স্পেশাল জুরি পুরস্কার জিতেছে। আমাদের সিনেমার নাম ঘোষণার পর আমি চমকে উঠি। পুরস্কার হাতে নেওয়ার পরও একটা ঘোরের মধ্যে ছিলাম। এখনো আমি কাঁপছি। কথা বলতে পারছি না। এই অর্জনটা আমাদের অনেক কিছু দিয়েছে।’ আগেই জানা গেছে, বিশ্বের মর্যাদাসম্পন্ন এই উৎসবের প্রতিযোগিতা বিভাগে অংশ নিয়েছে বাংলাদেশের ছবি ‘নির্বাণ’। উৎসবের উদ্বোধনী আয়োজনে অংশ নিতে এবং প্রদর্শনীতে উপস্থিত থাকতে মস্কো চলে গিয়েছিলেন পরিচালক আসিফ ইসলাম ও অভিনেত্রী প্রিয়াম অর্চি। একসঙ্গে হেঁটেছেন রেড কার্পেটের আয়োজনে। গেল ২২ এপ্রিল উৎসবে প্রদর্শিত হয় ছবিটি। হাউসফুল দর্শকরা ছবিটির প্রশংসা করেন। এদিকে পুরস্কার পাওয়ার খবরে ছবিটির অভিনেত্রী প্রিয়াম অর্চি বলেন, আমি ভীষণ আনন্দিত। নির্বাণের পেছনে আমরা যে শ্রম দিয়েছি, সেটা সার্থক হলো!’ উল্লেখ্য, আনোয়ার হোসেনের গল্প ও চিত্রনাট্যে ‘নির্বাণ’ নির্মাণ করেছেন দেশের তরুণ ও মেধাবী পরিচালক আসিফ ইসলাম। গল্প প্রসঙ্গে পরিচালক বলেন, ‘নির্বাণ মানব আবেগের একটি কাব্যিক অন্বেষণ। তিনজন ব্যক্তির শান্তি খোঁজার একটি অসাধারণ যাত্রার ছবি এটি। উৎসবে বাংলাদেশের ‘নির্বাণ’ ছাড়াও ছিল রাশিয়া, জার্মান, ইরান, রোমানিয়াসহ বিভিন্ন দেশের আরো ১০টি সিনেমা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
