স্টাফ রিপোর্টার : অব্যাহত তীব্র তাপদাহ, খরা আর অনাবৃষ্টিতে অতিষ্ঠ জনজীবন। মানুষের পাশাপাশি প্রাণিকূলের জীবনও বিপন্ন। পুড়ছে ফসলের মাঠ। ঝরে পড়ছে আম ও লিচু। গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হচ্ছে মানুষ। বেড়েছে নানা রোগের প্রাদুর্ভাব। বৈশাখের এই সময়ে প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা। মানুষের প্রাণ ওষ্ঠাগত। পানির জন্য হাহাকার। বৃষ্টির জন্য আকাশপাণে চাতক পাখির মতো তাকিয়ে মানুষ। এ অবস্থায় চাটমোহরে আদায় করা হয়েছে সালতুল ইসতিস্কার নামাজ। গতকাল শনিবার সালাতুল ইসতিস্কার অনুষ্ঠিত হয়েছে চাটমোহর পৌর শহরের বালুচর খেলার মাঠে সকাল ১১টায়। বাংলাদেশ ওলামা পরিষদ এই নামাজের আয়োজন করে। নামাজে অংশ নিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ সমবেত হন। কয়েক শত মানুষ এই সালাতে অংশ নেন এবং বৃষ্টির জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করুনা ভিক্ষা করেন। নামাজে ইমামতি করেন মুফতি মওলানা মোঃ আবদুল আহাদ। তাওবাতুন নাসুহা বা একনিষ্ঠ তাওবার মাধ্যমে আল্লাহর কাছে রহমতের বৃষ্টি কামনা করে ২ রাকাত নফল নামাজ আদায় করেন মুসল্লিরা। মোনাজাতে মুসল্লিরা অঝোরে চোখের পানি ছেড়ে দেন এবং তওবা ও ক্ষমা প্রার্থনা করেন আল্লাহপাকের কাছে। এ ছাড়া উপজেলার হান্ডিয়াল কলেজ মাঠে সকাল ১০টায় এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত হয় ইসতিস্কার নামাজ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
