সুজানগর প্রতিনিধি : আগামী ৮ মে অনুষ্ঠেয় সুজানগর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন এবং সহিংসতা প্রতিরোধে নির্বাচনী মাঠে নেমেছেন সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ ও সুজানগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিন। বিশেষ করে গত ২৩ এপ্রিল আসন্ন ওই নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল ওহাব এবং শাহীনুজ্জামান শাহীনের কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটায় উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন নড়েচড়ে বসেছেন। আসন্ন নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীদের পাশাপাশি উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যেও যাতে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন তথা সহিংস কোন ঘটনা না ঘটে সেজন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানার অফিসার ইনচার্জ নির্বাচনী মাঠে নিয়মিত প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছেন। একইসা্েযথ তারা এ সংক্রান্ত মাইকিং করে প্রতিদ্বন্দী প্রার্থী এবং তাদের কর্মী-সমর্থকদের সতর্ক করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন আসন্ন ঐ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি সকল প্রার্থীদের নির্বাচনী প্রচার প্রচারনা নির্বিঘ্ন করতে ভোট গ্রহণের দিন পর্যন্ত এমন কার্যক্রম অব্যাহত থাকবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
