ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর উপজেলার গোপালনগর গ্রামে পূর্বশত্রুতার জের হিসেবে দু’পক্ষের মারামারিতে বাড়িঘর ভাংচুর করা হয়েছে। এ ঘটনায় ৩ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। জানা যায় গোপালনগর গ্রামের কোরবান আলীর স্ত্রী সালমা খাতুন ২৪ এপ্রিল বিকেলে ফরিদপুর থানায় লিখিত অভিযোগে জানিয়েছেন, জমিজমা সংক্রান্ত পুর্ব শত্রুতার জের হিসেবে গত ২৩/৪/২৪ তারিখ বিকেল প্রায় ৪টায় প্রতিবেশি আব্দুল মান্নান ও তার স্ত্রী পিয়ারা খাতুন ৭/৮ জন লোক লাঠিসোটা ও হাসুয়া নিয়ে এসে তার স্বামী কোরবান আলী ও তার ছেলে শামীম হোসেন এবং তাকে এলোপাথারী ভাবে মারধোর করে এবং ৩টি ঘরের টিনের বেড়া হাসুয়া দিয়ে কোপায়। এতে তারা তিন জন মারাত্বক ভাবে আহত হন এবং ভাংচুর ও কোপানোয় বাড়ি ঘরের লক্ষাধিক টাকা ক্ষতি হয়। আহত কোরবান আলী ও তার স্ত্রী সালমা খাতুন এবং শামীম হোসেনকে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ফরিদপুর থানার ওসি হাফিজুর রহমান জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
