এম এ হাফিজ : নানা কর্মসূচিতে ফরিদপুরে শেষ হলো প্রাণি সম্পদ সেবা সপ্তাহ। উপজেলা নির্বাহী অফিসার শিরিন সুলতানার সভাপতিত্বে গত ১৮ এপ্রিল প্রাণি সম্পদের সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক গোলাম হোসেন, মেয়র খ.ম. কামরুজ্জামান মাজেদ, ভাইস চেয়ারম্যান, সকল দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানবৃন্দ। ১৯ এপ্রিল চাঁদপুর গ্রামে বিনামূল্যে টিকা প্রদান ক্যাম্পেইনে ২শ টি গরু, ৩ শ টি ছাগল, ১৮০ টি হাঁস এবং ২ শ টি মুরগিকে বিনামূল্যে টিকা প্রদান করা হয়। এছাড়াও উঠান বৈঠক করা হয়। ২০ এপ্রিল খলিশাদহ আশ্রায়ন এবং নিকটবর্তী এলাকায় বিনামূল্যে কৃমি নাশক ঔষধ প্রদান ক্যাম্পেইন করা হয়। এতে প্রায় ৭ শ গরু, ছাগল, হাঁস, মুরগিকে বিনামূল্যে কৃমিনাশক ঔষধ প্রদান করা হয়। ২১ এপ্রিলে ফরিদপুর সোনার বাংলা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় প্রায় ১৫০ জন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীকে বিনামূল্যে ডিম খাওয়ানো উৎসব পালিত হয়। ২২ এপ্রিল সমাপনি দিনে দত্তপুংগলী গ্রামে ৮০ জন সদস্যকে গাভীর খাদ্য, পরিচর্যা ও রোগবালাই দমন বিষয়ক প্রশিক্ষণ অনুিষ্ঠত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিরিন সুলতানা ও প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: গোপেশ চন্দ্র সরকার।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
