স্টাফ রিপোর্টার : জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার রাত সোয়া এগারোটায় ঢাকার বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে….রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৪ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, নাতি নাতনি, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবর জেনে জেলার বিভিন্ন স্থান থেকে দলের নেতাকমৃী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ছুটে যান ঈশ^রদীর নূর মহল্লাতে তার বাড়িতে। গতকাল বাদ যোহর ঈশ^রদী কেন্দ্রীয় গোরস্থান ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার মরদেহে রাষ্ট্রিয় মর্যাদা গার্ড অব অনার প্রদান করা হয়। তাকে ঈশ^রদী কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়েছে। এদিকে হায়দার আলীর মৃত্যুতে জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল কাদের খান কদর ও সাধারন সম্পাদক তরিকুল ইসলাম স্বাধীনসহ দলের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
