স্টাফ রিপোর্টার : জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের সিনেট সদস্য নির্বাচিত হয়েছেন শহীদ বুলবুল সরকারি কলেজের অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর বাহেজ উদ্দিন। মঙ্গলবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রফেসর বাহেজ উদ্দিন জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১৬ তম ব্যাচের ছাত্র ছিলেন। ১৯৯২ সালে এএনজেড গ্রিন্ডলেস ব্যাংকে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু। ১৯৯৩ সালে ১৪’শ বিসিএস (সাধারন শিক্ষা) ক্যাডারে যোগদান করে বিভি সরকারি কলেজে চাকরি করেন তিনি। কর্মজীবনে বুনিয়াদী প্রশিক্ষণ, শিক্ষা ব্যবস্থাপনা, প্রকল্প ব্যবস্থাপনা, উন্নয়ন ও পরিকল্পনা, সিনিয়র স্টাফ কোর্স অন এডুকেশনাল ম্যানেজমেন্টের ওপরে প্রশিক্ষণ নিয়েছেন এবং কোর্সের অংশ হিসেবে ভারত ও তুরস্ক সফর করেছেন। তিনি আইডিজি ম্যানেজার, কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিইডিপি), সরকারি এডওয়ার্ড কলেজ পাবনাতে অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে ২০১১ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে তিনি শহীদ বুলবুল সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করে এখন অবধি দায়িত্ব পালন করছেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশন পাবনার সাধারন সম্পাদক। অত্যন্ত সদালাপী ও পরিচ্ছন্ন জীবনের অধিকারী প্রফেসর বাহেজ উদ্দিনের সিনেট সদস্য নির্বাচিত হবার খবরে তার পরিচিতজন ও শুভানুধ্যায়ীদের মাঝে আনন্দ পরিলক্ষিত হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
