নিজস্ব প্রতিনিধি : ইউনিয়ন পর্যায়ে মাসব্যাপী গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন হয়েছে। গতকাল দুপুরে সদর উপজেলার হল রুমে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ঢাকার সহযোগীতায় ও সদর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এই প্রশিক্ষণের ভার্চুয়ালী উদ্বোধন করেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক মনোজ কুমার রায়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মু: আসাদুজ্জামান। স্বাগত বক্তব্য দেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) যুগ্ম সচিব শফিকুল ইসলাম। এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপপরিচালক সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ডিএম হাসিবুল বেনজির। মাসব্যাপী এই বুনিয়াদি প্রশিক্ষণে ৪০জন গ্রাম পুলিশ সদস্য অংশ নিয়েছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
