স্টাফ রিপোর্টার : সাংস্কৃতি দল কৃত্তিমের পরিবেশনায় গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় বনমালী শিল্পকলা কেন্দ্রের মঞ্চে পরিবেশিত হয় সাংস্কৃতিক সন্ধ্যা হরেক গানের ঝুলি। সঙ্গীত পরিচালনায় ছিলেন সানী চাকী। ১৯২৪ সালে প্রতিষ্ঠিত বনমালী শতবর্ষে পা রাখবার ঐতিহাসিক সময়ে প্রথম এ অনুষ্ঠানটি করে কৃত্তিম। সুরের মুর্চ্ছনায় অপরূপ পরিবেশনায় শ্রোতাদের মুগ্ধ করে কৃত্তিমের শিল্পীরা। সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে কথক নৃত্যে জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিশু শিল্পী সম্প্রীতি চাকী লহরী। দ্বৈত আবৃত্তি পরিবেশন করে রওনাক নোশিন নেহা ও মিনহাজ ইসলাম। সঙ্গীত পরিবেশন করেন লেয়া সরকার, শেক তোজা ফাহমিদা চাঁদনী, তারেক মাহমুদ, আরমান বিশ^াস রতন, অমিত অভ্র, বিনীতা ভদ্র শ্রেয়া, অনিক বিশ^াস, অভিজিৎ সরকার নীরব, অনিক বিশ^াস ও শ্যামলী সরকার। বেজ গিটারে ছিলেন জিয়া, তবলায় রিতম, পারকেশনে হাসান মাহমুদ ডি, কাহনে বিকাশ, গিটারে নিরব ও সানি এবং কী বোর্ডে ছিলেন সানি চাকী। পুরো অনুষ্ঠানটির সমন্বয়কারী হলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব প্রলয় চাকী। কারিগরি সহায়তায় ছিলেন মতিনুর আলম সবুজ, ফিরোজ আলম স্বপন, মারুফুর রহমান, রুমন, শিরোন, ইসাহক ও আছাদ। অসংখ্য দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
