এফএনএস স্পোর্টস: রাজনৈতিক বৈরিতাকে ছাপিয়ে এখনও ভারত-পাকিস্তান ক্রিকেটে মিত্রতা ফেরেনি। ২০১২ সালের পর থেকে কেউ কারও মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। সবশেষ দুই দলের দেখা হয়েছে অক্টোবরে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে। গত বছর তো ভারত পাকিস্তানে এশিয়া কাপ খেলতে না চাওয়ায় শ্রীলঙ্কায় হয়েছে টুর্নামেন্ট। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এক আলাপে জানালেন, বিদেশের মাটিতে প্রস্তাবিত ইন্দো-পাক টেস্ট সিরিজ হলে তা হবে দারুণ। এক ইউটিউব চ্যাট শোতে সাবেক দুই অস্ট্রেলীয় ও ইংলিশ অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্ট ও মাইকেল ভনের সঙ্গে আলাপে এই কথা বলেন রোহিত। ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ খেললে পাঁচ দিনের ক্রিকেটের জন্য কল্যাণকর হবে কিনা প্রশ্নে তার জবাব, ‘আমি পুরোপুরি বিশ্বাস করি এটা। তারা ভালো দল, দুর্দান্ত বোলিং লাইন আপ, প্রতিদ্বন্দ্বিতাও হয় তীব্র। যদি বিদেশের কন্ডিশনে খেলা হয়, সেটা হবে দারুণ।’ ৩৬ বছর বয়সী ওপেনার আরও বললেন, ‘আমার ভালো লাগবে। দুই দলের মধ্যে দারুণ লড়াই হবে। তাহলে কেন নয়?’ অস্ট্রেলিয়া তাদের মাটিতে ভারত ও পাকিস্তানের সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে। ২০০৭ সালের পর থেকে সাদা পোশাকে দুই দলকে মুখোমুখি লড়তে দেখা যায়নি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
