এফএনএস বিদেশ : দুবাই হয়ে সব ট্রানজিট ফ্লাইটে চেক-ইন স্থগিত করেছে দুবাইয়ের আন্তর্জাতিক এয়ারলাইন এমিরেটস। স্থানীয় সময় গতকাল শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত এসব ফ্লাইটের চেক-ইন স্থগিত থাকবে। তবে যেসব যাত্রীদের চূড়ান্ত গন্তব্য দুবাই শুধু তারাই যথারীতি চেক-ইন করতে পারবেন। এক বিবৃতি এয়ারলাইন কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। সংযুক্ত আরব আমিরাতে টানা তিনদিন ব্যাপী রেকর্ড ঝড়ে অসংখ্য ফ্লাইট বিলম্ব ও বাতিল করেছে এয়ারলাইনগুলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিকএয়ারলাইনগুলোর মধ্যে অন্যতম এমিরেটস। তবে রেকর্ড ঝড় বৃষ্টির কারণে এয়ারলাইনটির ট্যাক্সিওয়ে প্লাবিত হওয়ায় ফ্লাইট পরিবর্তন, বিলম্ব এবং বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার স্থানীয় রেডিও স্টেশন দুবাই আইকে দুবাই এয়ারলাইনটির প্রধান নির্বাহী পল গ্রিফিথস বলেছেন, চলতি সপ্তাহে ফ্লাইট বাতিলের কারণে হাজার হাজার যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর আগে, বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক এয়ারলাইন ২৪ ঘন্টার মধ্যেই স্বাভাবিক ক্রিয়াকলাপ আবারও শুরু করবে বলে জানিয়েছিলেন এয়ারলাইনটির চিফ অপারেটিং অফিসার মাজেদ আল জোকার। রোববার প্রতিবেশী দেশ ওমানে আঘাত করা ঝড়টি মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতে আঘাত হেনেছিল, যা দেশটির ৭৫ বছরের রেকর্ড ভেঙ্গে ফেলে। ঝড় ও বৃষ্টিতে আমিরাতের বেশিরভাগ অংশই দুই দিনের জন্য স্থবির হয়ে পড়েছিল।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
