স্টাফ রিপোর্টার : চাটমোহরে দুইদিনব্যাপী গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার ধানকুনিয়া দক্ষিণপাড়া মমিন বাজারের পার্শ্ববর্তী মাঠে এ প্রতিযোগিতা শুরু হয়। ডিএনএফ মানবকল্যাণ ফাউন্ডেশন বাংলা নববর্ষ উপলক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করেছে। ডিএনএফ মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে ঘোড় দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল কুদ্দুস সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, নিমাইচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান খোকন, নিমাইচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরজাহান বেগম মুক্তি, বিলচলন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন, ইউপি সদস্য যতন আলী, ইউপি সদস্য আব্দুস সাত্তার সিতার প্রমুখ উপস্থিত ছিলেন। আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, নড়াইল, টাঙ্গাইল, বগুড়া, পাবনা, নাটোরসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত প্রায় ৫০টি ঘোড়া প্রথমদিনের প্রতিযোগিতায় অংশ নেয়। এর মধ্যে বাছাইকৃত ঘোড়া শনিবার চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবে। ঘোড়াগুলোকে ছোট, মাঝারি ও বড় এ তিন ভাগে ভাগ করে প্রতিযোগিতা হচ্ছে। শনিবার বিজয়ীদের মাঝে ফ্রিজ, বাইসাইকেলসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
