স্টাফ রিপোর্টার : চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় চিনি পরিবহনকালে ১২টি ট্রাকে ২৪২ মেট্রিকটন ভারতীয় চিনিসহ ২৩ আসামীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর জোয়ানরা। জেলার আমিনপুর থানার কাজিরহাট ফেরীঘাট এলাকায় গোপন সংবাদে বৃহস্পতিবার অভিযান পরিচালনা করেন তারা। পুলিশ সুপার আকবর আলী মুনসীর নির্দেশনায় জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাসুদ আলম, বিপিএম এর সার্বিক তত্বাবধানে এ অভিযানের নেতৃত্ব দেন ডিবির ওসি এমরান মাহমুদ তুহিন। ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) বেনু রায়, এ্সআই (নিঃ) এসএম রাসেল কবির, এসআই (নিঃ) মাহমুদুর রহমান সহ সঙ্গীয় অফিসার ফোর্স পরিচালিত অভিযানে ৩ কোটি ৫০ লাখ টাকা মুল্যমানের এই চিনি উদ্ধারসহ গ্রেফতার করা হয় ২৩ আসামীকে। ধৃত আসামীরাসহ তাদের সহযোগীরা মিলে চিনি গুলো চোরাইভাবে ভারতীয় সিমানা হইতে চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশের সিলেট জেলার জৈন্তাপুর থানার হরিপুর বাজার নিয়ে আসে। পরবর্তীতে ধৃত আসামীরা উক্ত অবৈধ পথে আসা ভারতীয় চিনির বস্তাগুলো ট্রাকে তুলে পাবনাসহ আশপাশের জেলায় সরবরাহ করার জন্য আনছিল। ধৃত আসামীদের জব্দকৃত ভারতীয় চিনি গুলো কোথায় সরবরাহ করবে সেই সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করলে আসামীরা জানায় তারা নিজ নিজ গন্তব্যে ট্রাক গুলো নিয়ে পৌছে সিলেটের মোঃ রুবেল মেম্বার এর সাথে যোগাযোগ করার পর রুবেল মেম্বার যে মোবাইল নম্বার দিবে সে নম্বারের ব্যক্তির সাথে যোগাযোগ করে তার দেওয়া নিদিষ্ট স্থানে আনলোড করবে বলে জানায়। ধৃত আসামীরা সহ পলাতক আসামীরা দীর্ঘদিন যাবত চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাকি দিয়ে ভারতীয় সিমান্ত এলাকা হইতে উক্ত চিনি গুলো সংগ্রহ করিয়া বাংলাদেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে থাকে।
ধৃত আসামীদের বিরুদ্ধে জেলার আমিনপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
