স্টাফ রিপোর্টার : চিকিৎসাধীন অবস্থায় হাবিবুর রহমান (৬০) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে তার মৃত্যু হয়। পাবনা জেলা কারাগারের জেলার আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্যাংকের চেক ডিজ-অনার মামলায় গত ৫ মার্চ আটঘরিয়া থানা পুলিশ হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে পাবনা জেলা কারাগারে পাঠায়। এরপর থেকে তিনি কারাগারে কয়েদি হিসাবে ছিলেন। বৃহস্পতিবার রাতে তিনি বুকে ব্যাথা অনুভব করলে তাকে দ্রুত জেলা কারাগার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। গতকাল শুক্রবার (১৯ এপ্রিল) সকালে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে তার ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান জেলার আনোয়ার হোসেন। মৃত হাবিবুর রহমান আটঘরিয়া উপজেলার পাটেশ^র গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে। তার মৃত্যুর কারণ সম্পর্কে জেলার আনোয়ার হোসেন চিকিৎসকের বরাত দিয়ে জানান, হাবিবুর রহমানের শ^াসকষ্ট ছিল। মুলত হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
