সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ সারা দেশের ন্যায় পাবনার সুজানগরেও বুধবার সকালে ঐতিহাসিক মুজিবনগর দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১১টায় ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক এক আলোচনা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন সুজানগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিন ও সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনসুর আলী। বক্তারা স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে মুজিবনগর সরকারের গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ এক সংক্ষিপ্ত বক্তৃতায় সরকারের যুগান্তকারী পদক্ষেপ সর্বজনীন পেনশন স্কিমের সুফল তুলে ধরার পাশাপাশি উপজেলার সংশ্লিষ্ট নাগরিকদের এই স্কিমে অংশ গ্রহণের আহবান জানান।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
