পাবনা ইমাম গায্যালী গার্লস স্কুল এন্ড কলেজে যথাযোগ্য মর্যাদায় “ঐতিহাসিক মুজিবনগর দিবস- উদযাপনের লক্ষ্যে গতকাল ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের উপস্থিতে প্রতিষ্ঠানের নিজস্ব অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক মুজিবনগর দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতিসহ প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক আনিসুর রহমান, কলেজ শাখার শিক্ষক প্রতিনিধি আব্দুল আলিম বিশ^াস, স্কুল শাখার শিক্ষক প্রতিনিধি মাহফুজা খাতুন, ইসলামের ইতিহাস বিষয়ের সিনিয়র প্রভাষক মোহাম্মদ লুৎফুল হক, ইতিহাস বিষয়ের সিনিয়র প্রভাষক রুবিয়া আক্তার খানম প্রমুখ। সবশেষে মুজিব পরিবারের মৃত সকল সদস্যের ও সকল শহীদদের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন কলেজ শাখার আরবি সিনিয়র প্রভাষক মোশাররফ হোসেন। (প্রেসবিজ্ঞপ্তি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
