এফএনএস বিনোদন: বলিউডের তারকা জুটি দীপিকা পাডুকোন ও রণবীর সিং বিয়ের পাঁচ বছর পর বাবা-মা হতে যাচ্ছেন। চলতি বছরের সেপ্টেম্বরেই নতুন মেহমান আসছে তাদের ঘরে। সম্প্রতি পুত্র নাকি কন্যাসন্তান চান সে প্রসঙ্গে নিজের মনের ইচ্ছের উক্তি জানালেন হবু বাবা রণবীর।আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, একসময় রণবীর জানিয়েছিলেন তার কন্যাসন্তান চাই যাকে দেখতে হবে একেবারে দীপিকার মতো। অথচ সম্প্রতি অভিনেতাকে এই প্রসঙ্গে প্রশ্ন সাধন হলে তিনি বলেন, ‘ঈশ্বরের মন্দিরে গিয়ে প্রসাদ নিয়ে বাছবিচার কি করি আমরা? না। তাই ঈশ্বর যা দেবেন তাতেই আমি খুশি।’ তবে এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন, সন্তানের নামও ঠিক করে রেখেছেন রণবীর। ছেলে হলে নাকি নাম রাখবেন শৌর্যবীর সিং। এদিকে অন্তঃসত্ত্বা পর্যায়ের দ্বিতীয় পর্বে পা দিয়েছেন অভিনেত্রী। যদিও দীপিকাকে দেখে সেটি বোঝার উপায় নেই। এদিকে অনেকে বলতে শুরু করেছেন, হয়তো সারোগেসির সাহায্য নিচ্ছেন এ দম্পতি। যদিও এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি তারা। দীপিকা মা হচ্ছেন সংবাদ প্রকাশ্যে আসার পর থেকেই বরাবরই স্ত্রীকে আগলে রাখতে দেখা গেছে অভিনেতাকে। অনন্ত অ্যাম্বানির প্রাক্-বিবাহ অনুষ্ঠান হোক, অথবা বিমানবন্দরে ছাড়তে আসা-দীপিকাকে সব সময় আগলে রাখতে দেখা যায় রণবীরকে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
