স্টাফ রিপোর্টার : ৫ টি ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। র্যাব-১২, সিপিসি-২, পাবনার কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান এর নেতৃত্বে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, বানিজ্য মন্ত্রণালয়, পাবনা এর সহকারী পরিচালক মাহমুদ হাসান রনিকে সাথে নিয়ে বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। সদর থানার মালিগাছা বাজার সংলগ্ন জনৈক মোঃ ফিরোজ আহমেদ (৩৬),পিতা-মৃত সাদেক আলী এর “পাবনা পিওর ফুড এন্ড বেভারেজ” নামক প্রতিষ্ঠানে বিএসটিআই এর অনুমোদন ব্যতীত বিভিন্ন ড্রিংকস জাতীয় খাদ্য দ্রব্য, টেস্টি স্যালাইন, তেতুল হজমি ইত্যাদি খাদ্য দ্রব্য সামগ্রী উৎপাদন ও বাজারজাত করার অপরাধে উল্লেখিত ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মোঃ ফিরোজ আহমেদ (৩৬) এর কাছ হতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর আইন এর ৪৫, ৫২ ও ৫০ ধারা ভঙ্গের অপরাধে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং নকল স্যালাইন তৈরীর কাজে ব্যবহৃত বিপুল পরিমান মালামাল আগুনে পুড়ে ধ্বংস করে। পরবর্তীতে সদর থানার টেবুনিয়া বাজার সংলগ্ন মোঃ ফরিদুল ইসলাম সোহেল (৩৫), পিতা-মোঃ নজরুল ইসলাম এর “মেসার্স সোহেল এন্টারপ্রাইজ” নামক সেমাই ও নুডুলস তৈরীর ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচলনা করে অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন খাদ্য দ্রব্যাদি উৎপাদন করায় উক্ত ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মোঃ ফরিদুল ইসলাম সোহেল (৩৫) এর কাছ হতে ৫০ হাজার টাকা জরিমানা করে। অপরদিকে উক্ত আভিযানিক দল ঈশ^রদী থানার নতুনহাট গ্রীনসিটি এলাকায় অভিযান পরিচালনা করে “ওঘঞঊঘঝঊ ” নামক গার্মেন্টস প্রতিষ্ঠানকে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর আইন এর ৩৭, ৪৫ ধারা ভঙ্গ করে পণ্যের গায়ে মূল্য তালিকা না বসিয়ে নিজের ইচ্ছা অনুযায়ী মূল্য দিয়ে বিভিন্ন পণ্য সামগ্রী বিক্রয় করার অপরাধে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক একেএম মাহবুবুল আলম খান (৪৫), পিতা-মৃত আব্দুল কাদির খান, সাং-রূপপুর, থানা-ঈশ্বরদী এর কাছ থেকে হতে ১০ হাজার টাকা, “সাবিহা বুটিক্স এন্ড ভ্যারাইটিজ স্টোর” এর মালিক আহসান হৃদয় (২৮), পিতা- মৃত লিয়াকত, সাং-গ্রীনসিটি নতুনহাট, থানা-ঈশ^রদী, জেলা-পাবনা এর থেকে ৫ হাজার টাকা এবং “ড়িি ষরভবংঃুষব” নামক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আব্দুল্লাহ আল রাজিব (৩৭), পিতা-মোঃ ফরিদুল রেজা, সাং-রূপপুর, থানা-ঈশ্বরদী এর কাছ হতে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। উল্লেখিত ৫ টি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সর্বমোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করে। আসন্ন ঈদ-উল-ফিতরকে সামনে রেখে নাগরিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে র্যাবের এই বিশেষ ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান অভিযানিক দল।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
