স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘা উপজেলার সমবায় সমিতির অফিসের দুই সহকারীসহ ৩ মাদক কারবারিকে ২০ লাখ টাকার কোকেনসহ আটক করেছে পুলিশ। বুধবার বিকালে জেলার ঈশ^রদী বাজারের একটি দোকান থেকে তাদের আটক করা হয়। আটককৃত মাদক কারবারিরা হলেন, নাটোরের লালপুর উপজেলার অর্জনপুরের কুজিপুকুর এলাকার মরহুম মসলেম উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম (৩৮), একই এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে হাফিজুর রহমান (৩৭) ও একই উপজেলার তসলিম উদ্দিনের ছেলে আরিফ হোসেন (৩৬)।
এদের মধ্যে আরিফুল ইসলাম ও আরিফ হোসেন রাজশাহীর বাঘা উপজেলার সমবায় সমিতির অফিস সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন। আর হাফিজুর রহমান নাটোরের লালপুর অর্জনপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে কোকেন ডিলার রিগ্যান (৩৫) এর ম্যানেজার। ঘটনার সময় কোকেন ডিলার রিগ্যান ৬০ লাখ টাকার ৫শ গ্রাম কোকেনসহ অন্যত্র অবস্থান করার সুনির্দিষ্ট তথ্য পুলিশকে দেন আটককৃত তিন কারবারি ও সোর্স। কিন্তু রিগ্যানকে আটকের বিষয়ে সময়ক্ষেপন করায় এই সুযোগে তার ভাড়া বাসা থেকে কোকেনসহ পালিয়ে যায় রিগ্যান। একাধিক সুত্রে জানা যায়, নাটোরের লালপুর অর্জনপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে কোকেন ডিলার রিগ্যান ঈশ^রদী সরকারী কলেজের পেছনে বাসাভাড়া নিয়ে মাদকদ্রব্য কোকেনের ব্যবসা চালিয়ে আসছিল। ঘটনার দিন বিকেল সাড়ে ৫টার দিকে আটক তিন মাদক কারবারি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সুকৌশলে ক্রেতার নিকট কোকেন বিক্রির জন্য বাজারের একটি দোকানের ভেতরে ৩শ গ্রাম কোকেন নিয়ে অবস্থান করছিল। খবর পেয়ে আমবাগান ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক হাসান বাসীর পুলিশ ফোর্সসহ এসে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে কোকেন উদ্ধার করা হয়। এ বিষয়ে আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক হাসান বাসীর জানান, ৩শ গ্রাম কোকেন নয়। তিনজনের কাছ থেকে ১৮০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মুল্য ২০ লাখ টাকা। আর কোকেন ডিলার রিগ্যানের বিষয়ে নিশ্চিত হয়ে তাকে আটকের জন্য অভিযান চালানো হয়। কিন্তু তাকে পাওয়া যায়নি। তবে তাকে খুব দ্রুত আটক করা হবে। ঈশ^রদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, মাদক কারবারীদের বিষয়ে কোন ছাড় হবে না। মাদকের অভিযান জোড়দার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কোকেনসহ আটক তিন কারবারিকে পাবনা আদালতে প্রেরণ করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
