স্টাফ রিপোর্টার : নানা আয়োজনের মধ্য দিয়ে গভীর শ্রদ্ধায় ঐতিহাসিক পাবনা মাধপুর দিবস পালন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে মাধপুর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা অর্পণ করা হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন, ১ মিনিট নিরবতা পালন, স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। বিশেষ অতিথি ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ। মাধপুর স্মৃতি যাদুঘরের সভাপতি সাজেদুল ইসলাম নিলুর সভাপতিত্বে অনুষ্ঠানে মাধপুর মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর কমিটির সাধারণ আব্দুল বাসেদ, সদর উপজেলা আওয়ামী অর্থ বিষয়ক সম্পাদক হীরক হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি, আমজাদ হোসেন, সমাজসেবক শাহাবুদ্দিন, রফিকুল ইসলাম, আতিয়ার প্রামানিক, কিতাব আলী, সাইদার রহমান, দাপুনিয়া ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় এই দিনে মাধপুরে পাকিস্থানী হানাদার বাহিনীর সাথে সম্মুখযুদ্ধে শহীদ হন ১৭ জন মুক্তিযোদ্ধাসহ ৫০ জন নিরীহ গ্রামবাসী।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
