স্টাফ রিপোর্টার : নলকূপ মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে হৃদয় বর্মন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে ভাঙ্গুড়ার দিলপাশার ঘোষপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক ওই গ্রামের নবদ্বীপ বর্মনের ছেলে। দিলপাশার ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান অশোক কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির নলকূপ দিয়ে পানি না ওঠায় বিকেলে সেটি মেরামতের কাজ করছিলেন হৃদয়। এ সময় নলকূপের ভেতরের লোহার বড় রডটি হাত দিয়ে টেনে তুলছিলেন তিনি। এক পর্যায়ে বাড়ির ওপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের বৈদ্যুতিক লাইনের সাথে লোহার রডটির স্পর্শ লাগলে বিদ্যুতায়িত হয়ে পড়েন হৃদয়। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
