স্টাফ রিপোর্টার : কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নামে ভুয়া জন্মনিবন্ধন সনদ তৈরির ঘটনা খতিয়ে দেখতে গঠিত তদন্ত কমিটি জমা দিয়েছেন তদন্ত প্রতিবেদন। একই সাথে সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রউফ মোল্লা ও সচিব আওলাদ হাসান কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন। গতকাল বিকালে এ তথ্য জানান, জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান। তিনি জানান, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নামে ভুয়া জন্মনিবন্ধন সনদ তৈরির ঘটনায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম স্যারের নির্দেশে ঘটনা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়। পাবনার স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক সাইফুর রহমানকে তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি বৃহস্পতিবার দুপুরের দিকে আমার অফিসে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন। সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার বলেন, সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে আহম্মদপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রউফ মোল্লা ও সচিব আওলাদ হাসানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তারা সেটিরও জবাব দিয়েছেন। আমরা জেলা প্রশাসক স্যারের কাছে জমা দিয়েছি। তিনি দেখে মূলত ব্যবস্থা নেবেন। স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক সাইফুর রহমান বলেন, জেলা প্রশাসক স্যারের নির্দেশে আমি সুজানগরের সেই আহম্মদপুর ইউনিয়নে গিয়েছিলাম। সব বিষয় খোঁজখবর নিয়েছি। তথ্য-উপাত্ত সংগ্রহ করেছি । সেখানে বেশ কিছু অসঙ্গতি ও অনিয়ম পেয়েছি। উল্লেখ্য, সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়ন থেকে কানাডার বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নামে ভুয়া জন্মনিবন্ধন সনদ ইস্যু করা হয়। এ নিয়ে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়। বিষয়টি এখন টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। ইউনিয়ন পরিষদের দেওয়া ভুয়া জন্মনিবন্ধন সনদে দেখা গেছে- ব্যক্তির নাম জাস্টিন ট্রুডো, বাবার নাম পিয়েরে ট্রুডো, মায়ের নাম মার্গারেট ট্রুডো। ১৯৭১ সালের ২৫ ডিসেম্বর তিনি পাবনাতে জন্মগ্রহন করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
