স্টাফ রিপোর্টার : গয়েশপুর ইউনিয়নের মানিক নগর বাজারে গত ১৭ মার্চ রাতে চাঞ্চল্যকর রাজ্জাক হত্যাকান্ডের সাথে জড়িত হাসমত প্রামানিক (৩৫) কে গ্রেফতার করেছে র্যাব-১২ পাবনা ক্যাম্পের অভিযানিক দল। কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান এর নেতৃত্বে আভিযানিক দলটি গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বেলা পৌনে বারোটার দিকে জেলার সাঁথিয়া থানার রাজাপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মানিক (২৪) এর বাড়ির সামনের রাস্তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ধৃত হাসমত সদর থানার হরিনারায়নপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে। উল্লেখ্য, গত ১৭ মার্চ রাতে হরিনারায়নপুরের মরহুম আজিজুল হকের ছেলে আব্দুর রাজ্জাক (৫৩) কে মানিকনগর বাজারে চায়ের দোকানের সামনে আলাপরত অবস্থায় মোটরসাইকেলযোগে মুখোশধারী কতিপয় সন্ত্রাসী এসে আব্দুর রাজ্জাককে লক্ষ্য করে ২-৩ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এতে রাজ্জাকের পিঠের ডান দিকে এবং ডানহাতে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যায়। উপস্থিত স্থানীয় জনগন গুরুতর আহত রাজ্জাককে উদ্ধার করে তৎক্ষণাৎ সিএনজি যোগে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রাজ্জাককে মৃত ঘোষনা করে। পরবর্তীতে নিহতের পরিবারের পক্ষ থেকে সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
