স্টাফ রিপোর্টার : ঈশ^রদীতে ২০ লাখ টাকা মূল্যমানের ১৮০ গ্রাম কোকেন উদ্ধার ও তিনজনকে আটকের ঘটনায় পুলিশ প্রশাসনের মাদক বিরোধী এমন সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী। তিনজন আটক হলেও পুলিশের অভিযান আঁচ করতে পেরে সটকে পড়ে নাটোরের লালপুর থানার অর্জনপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে কোকেন ডিলার রিগ্যান। পুলিশকে দেওয়া সোর্সের ভাষ্য অনুযায়ী রিগ্যানের কাছে ছিলো ৬০ লাখ টাকা মূল্যমানের ৫শ গ্রাম কোকেন। রিগ্যান ঈশ^রদী সরকারী কলেজের পেছনে বাসাভাড়া নিয়ে থাকতো। ঈশ^রদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, মাদক কারবারীদের বিষয়ে কোন ছাড় হবে না। মাদকের অভিযান জোড়দার করা হয়েছে। পুলিশ সুপার আকবর আলী মুনসীর নির্দেশনা রয়েছে পুরো জেলাকে মাদকমুক্ত করতে যা যা করার তাই করা হবে। মাদক ও অ্পরাধ দমনের জায়গাতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সে যতো বড় শক্তিশালী বা প্রভাবশালী হোক মাদকের বিষয়ে জিরো টলারেন্স ঘোষনা করেছেন মাননীয় পুলিশ, সুপার। কোকেন ডিলার রিগ্যানকে খুঁজে বের করার জন্য নানাস্থানে অলরেডি অভিযান চলছে, সে যেখানেই থাকুক তাকে আইনের মুখোমুখি হতেই হবে। অচিরেই সে ধরা পড়বে ও তার কাছে মাদক থাকলে তা উদ্ধার করা হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
