মহসীন মল্লিক : আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বেড়ায়। গতকাল সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোরশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান রেজাউল হক বাবু, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল হক, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার ইতি, বেড়া প্রেসক্লাবের সভাপতি আব্দুল হান্নান, সমাজসেবা কর্মকর্তা মোতালেবক হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ, শহিদুল ইসলাম, আবু দাউদ প্রমূখ। সভায় বেড়া ও আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ তাদের বক্তব্যে সামাজিক নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। সভায় গোরস্থান থেকে কঙ্কাল চুরি, কানাডার প্রধানমন্ত্রী জাস্ট্রিন ট্রুডোর জন্মসনদসহ বিভিন্ন বিষয় আলোচনা করা হয়। আসন্ন ঈদে মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে পদক্ষেপ, বেঁদে সম্প্রদায়ের ও হিজড়া সম্প্রদায়ের নানা সমস্যার কথা নিয়েও আলোচনা করেন বক্তারা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
