স্টাফ রিপোর্টার : প্রেমিককে বিয়ের দাবিতে দুইদিন ধরে তার বাড়িতে অনশন করছেন এক তরুণী। বিয়ে না করলে বিষপানে আত্মহত্যা করার হুমকি দিয়েছেন তিনি। অভিযুক্ত প্রেমিক ঈশ^রদী থানার মশুরিয়া পাড়ার আব্দুল গফুরের ছেলে সেলিম রেজা (২৯)। এ ঘটনায় ঈশ^রদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী তরুণী (১৮)। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, এক বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তরুণীর সাথে পরিচয় ও প্রেমের সম্পর্ক হয় সেলিম রেজার। এরপর তাকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে ঢাকার শহরে বাসা ভাড়া নিয়ে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করে। এরপর বিয়ে করার জন্য শক্তভাবে চাপ দিলে বিয়ে না করে সেখান থেকে পালিয়ে নিজ গ্রামে চলে যান অভিযুক্ত ওই সেলিম। শুধু তাই নয় বাড়িতে গিয়ে অন্য একটি মেয়ের সাথে গত (২২ মার্চ) বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। এ ঘটনা শুনে ভুক্তভোগী ঐ তরুণী গত শনিবার (২৩ মার্চ) অভিযুক্ত ওই ছেলের বাড়িতে চলে আসেন। তাদের সম্পর্কের কথা পরিবারের সদস্যদের জানালে তারা তরুণীকে জানিয়ে দেয় সেলিম রেজাকে অন্য এক জায়গায় বিয়ে দেওয়া হয়েছে। এখন আর তার সাথে তো বিয়ে দেওয়া সম্ভব নয়। তবে কোন রকমের ছাড় দিতে রাজি নয় ভুক্তভোগী ঐ তরুণী। তার দাবি, তাকে বিয়ে না করলে তিনি এই বাড়ি থেকে বের হবেন না। প্রয়োজনে বিষপানে আত্মহত্যা করার হুমকি দিয়েছেন তিনি। এ ব্যাপারে ভুক্তভোগী ওই তরুণী কান্নার স্বরে বলেন, তার সাথে আমার দীর্ঘদিন ধরে প্রেম। সে হঠাৎ করে অন্য কোথাও বিয়ে করবে এটা আমি কখনোই মেনে নেবো না। সে আমাকে বিয়ে করবে এটাই শেষ কথা। এছাড়া আমি আর অন্য কোন কথা জানিনা। বিয়ে না করলে আত্মহত্যা করবো। ভুক্তভোগী ওই তরুণী আরও বলেন, অভিযুক্ত সেলিম রেজা দীর্ঘ এক বছর যাবত আমার সঙ্গে একটি বাসা ভাড়া নিয়ে স্বামী স্ত্রী পরিচয়ে থেকেছেন। খারাপ খারাপ ভিডিও করেছেন যেগুলো দেখিয়ে আমাকে অনেক সময় ব্ল্যাকমেইল করে দুই তিন লক্ষ টাকা আমার থেকে হাতিয়ে নিয়েছেন। এখন আমি সর্বশান্ত। পরিবারের লোকজন আমাকে আর মেনে নেবে না। এখন আমার মরা ছাড়া আর কোন উপায় নাই। এ সকল বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সেলিম রেজার সঙ্গে যোগাযোগ করার জন্য তার বাড়িতে গেলে জানা যায় তিনি তার শ^শুর বাড়িতে আছেন। তবে তার শ^শুর বাড়িতে গেলে বাড়ির পেছন দরজা দিয়ে দৌড়ে পালিয়ে যান তিনি। একারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে সেলিম রেজার পরিবারের সঙ্গে কথা বলতে গেলে পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হয়ে পড়েন। তাদের একটাই দাবি এই মেয়েকে তারা কোনোভাবেই মেনে নেবে না। এ বিষয়ে ঈশ^রদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এমন একটি ঘটনা লিখিত অভিযোগ আমরা পেয়েছি। তদন্ত করে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
