যথাযথ মর্যাদার সাথে গণহত্যা দিবস পালিত হয়েছে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে। দিবসের কর্মসূচি হিসেবে সকাল দশটায় শিক্ষার্থীদের লেখা বিভিন্ন প্রবন্ধ,গল্প, রচনা ও চিত্রকর্ম নিয়ে শেখ রাসেল দেয়ালে দেয়ালিকা উন্মোচন করা হয়। কলেজের জাতীয় দিবস উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর জালাল উদ্দীনের সভাপতিত্বে সোয়া দশটায় অনুষ্ঠিত হয় আলোচনাসভা। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. মাহবুব সরফরাজ। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল আউয়াল ও শিক্ষক পরিষদের যুগ্ম-সম্পাদক রফিকুল ইসলাম। সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর বেলাল হোসেন। তিনি ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি সৈন্যদের পরিচালিত নৃশংস গণহত্যার বিভীষিকা এবং মহান মুক্তিযুদ্ধে পাবনার সংগ্রামী ছাত্র-জনতা ও সর্বস্তরের জনগণের বীরত্বগাঁথা তুলে ধরেন। সভায় ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে শাহাদতবরণকারী এবং মহান মুক্তিযুদ্ধের আত্মদানকারী সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। (প্রেসবিজ্ঞপ্তি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
