স্টাফ রিপোর্টার : হিমায়েতপুরে পুণ্য দোল-পূর্ণিমা তিথিতে ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৬তম আবির্ভাব-বর্ষ-স্মরণ মহোৎসব শুরু হচ্ছে আজ। তিনদিনের মহোৎসব উপলক্ষে হিমাইতপুর আশ্রম প্রাঙ্গনে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উৎসব অঙ্গনে সাজসাজ রব পড়ে গেছে। এরই মধ্যে দেশের বিভন্ন জেলা থেকে ভক্তবৃন্দ আসতে শুরু করেছেন। এদিকে শনিবার বিকেলে মহোৎসবের সার্বিক প্রস্তুতি পরিদর্শণ করেছেন পাবনা সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স। এ সময় পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, আওয়ামীলীগ নেতা শাহজাহান মামুন, পৌর কমিশনার শাহীন শেখ ও আরেফিন রুবেলসহ স্থানীয় নেতৃবর্গ এবং আশ্রম নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উৎসবের আমন্ত্রণপত্র থেকে জানা গেছে, উৎসবের প্রথম দিনের আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান। বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুপার মো: আকবর আলী মুনসী বিপিএম, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী, ইউনিভার্সাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. সোহানী হোসেন, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান বিজয় ভূষণ রায়, পাবনা মানসিক হাসপাতালের পরিচালক ডা: মো: শাফকাত ওয়াহেদ, পাবনা প্রেসক্লাবের সভাপতি এ.বি.এম ফজলুর রহমান, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি প্রভাস চন্দ্র ভদ্র, হিন্দু মহাজোট পাবনা জেলা শাখার আহবায়ক আশীষ কুমার বসাক। উৎসবের দ্বিতীয় দিনের আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। বিশেষ অতিথি থাকবেন জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আ.স.ম. আব্দুর রহিম পাকন, সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, পাবনা জেলা আওয়ামীলীগের সদস্য কামিল হোসেন, ১৪ নং ওয়ার্ড কমিশনার এ.এইচ.এম. আরেফিন রুবেল ও ১৫ নং ওয়ার্ড কমিশনার শাহীন শেখ। আয়োজকরা জানান, তিন দিনের মহোৎসবের অনুষ্ঠানমালায় থাকছে ঊষালগ্নে মাঙ্গলিকী, তারকব্রহ্ম নাম সঙ্কীর্তন, সকাল-সন্ধ্যা বিরতিহীন নাম-ধ্যান, সমবেত প্রার্থনা, সদ্গ্রন্থাদি পাঠ, ভক্তি সংগীত, পুরুষোত্তমের আবির্ভাবলগ্নের স্মতিচারণ। (পুষ্পাঞ্জলি, প্রদীপ প্রজ্জ্বলন, শঙ্খধ্বনি, বন্দেপুরুষোত্তমম্ ধ্বনি ও উলুধ্বনি) বিশ্ব কল্যাণে বিশেষ প্রার্থনা, পুরুষোত্তম প্রণাম ও অর্ঘ্যাঞ্জলি নিবেদন। জাতীয় সঙ্গীত সহযোগে জাতীয় পতাকা ও মাতৃবন্দনা সহযোগে সৎসঙ্গ পতাকা উত্তোলন, ভগবান শ্রীকৃষ্ণের দোলযাত্রা, লীলাকীর্ত্তন, শ্রীশ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর ৫৩৯ তম আবির্ভাব দিবসের পুণ্যলগ্নের স্মৃতিচারণ, শ্রীশ্রীঠাকুরের জন্মস্থান প্রদক্ষিণ ও শ্রীশ্রীঠাকুরের প্রতিকৃতিসহ আশ্রম অঙ্গন প্রদক্ষিণ, কিশোরমেলা, ঋত্বিক সম্মেলন, মাতৃ সম্মেলন, যুব সম্মেলন, প্রার্থনান্তে ধর্মসভা, আন্দোবাজারে মহাপ্রসাদ বিতরণ, রাত্রে লোকরঞ্জন অনুষ্ঠান। ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গের পরিচালনা কমিটির আহবায়ক গোপীনাথ কুন্ডু জানান, এবারের আয়োজন অন্যান্যবারের চেয়ে আর সুন্দর করা হয়েছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঠাকুর ভক্তরা আসতে শুরু করেছেন। এই উৎসবে দেশ-বিদেশের ভক্তদের আগমন হয়। প্রায় লক্ষাধিক ভক্তের পদচারণায় মুখরিত হবে আশ্রম প্রাঙ্গন। অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, উৎসব ঘিরে নিরবিচ্ছিন্ন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা প্রতিহত করতে নানা স্তরের নিরাপত্তা বাহিনী সচেষ্ট থাকবে। সকলের সহযোগিতায় প্রতিবারের ন্যায় এবারও শান্তিপূর্নভাবে উৎসব উদযাপিত হবে বলে প্রত্যাশা করেন তিনি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
