ঐতিহাসিক টংক আন্দোলন এবং হাজং বিদ্রোহের নেত্রী, বিপ্লবী কুমুদিনী হাজং-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী পাবনা জেলা সংসদ। উদীচী পাবনার সভাপতি অধ্যাপত কাজী মারুফা ও সাধারন সম্পাদক দীবাকর চক্রবর্তী এক শোকবার্তায় বলেন, তার মৃত্যুর মধ্য দিয়ে এ ভূখন্ডের গৌরবময় একটি অধ্যায়ের সবশেষ সাক্ষী চলে গেলো। শোকবার্তায় উদীচীর নেতৃবৃন্দ বলেন, ১৯২২ সালে জন্ম নেয়া কুমুদিনী হাজং ব্রিটিশবিরোধী আন্দোলনের এক উজ্জ্বল নাম। ইংরেজ শাসকদের বিরুদ্ধে গৌরবময় দুটি আন্দোলনের একমাত্র সাক্ষী ছিলেন তিনি। ব্রিটিশরা কৃষকদের উপর যে অন্যায্য খাজনা আরোপ করেছিলেন, তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন হাজং সম্প্রদায়ের মানুষ। সেসময় সুসং দুর্গাপুরের জমিদারদের ভাগ্নে কমিউনিস্ট নেতা কমরেড মনি সিংহের নেতৃত্বে ১৯৩৭ খ্রিষ্টাব্দ থেকে টংক প্রথা উচ্ছেদ, টংক জমির খাজনা স্বত্ব, বকেয়া টংক মওকুফ, জমিদারী প্রথা উচ্ছেদের দাবিতে টংক আন্দোলন শুরু হয়। কুমুদিনী হাজং ছিলেন টংক আন্দোলন নেতা লংকেশ^র হাজংয়ের স্ত্রী। বৃটিশ পুলিশ লংকেশ^র হাজংকে খুঁজে না পেয়ে কুমুদিনী হাজংকে ধরে নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে টংক আন্দোলন নেত্রী রাসিমণি হাজং তাদের বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। সেখান থেকেই আরো জোরদার হয় টংক আন্দোলন। শুধু টংক আন্দোলন নয়, ঐতিহাসিক হাজং বিদ্রোহেরও অন্যতম নেতা ছিলেন কুমুদিনী হাজং। বিবৃতিতে বলা হয়, কুমুদিনী হাজং-এর মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হলো। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন কুমুদিনী হাজং। গতকাল ২৩ মার্চ দুপুরে নেত্রকোনার দুর্গাপুর সীমান্তে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ১০২ বছর। ঐতিহাসিক টংক আন্দোলন এবং হাজং বিদ্রোহের নেত্রী, বিপ্লবী কুমুদিনী হাজং-এর মৃত্যুতে শোকাহত পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানান উদীচীর সভাপতি ও সাধারণ সম্পাদক।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
