স্টাফ রিপোর্টার : ১৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ সিপিসি-২ পাবনা ক্যাম্পের চৌকষ অভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান এর নেতৃত্বে জেলার ফরিদপুর থানার দক্ষিন বৃলাহিড়ী বাড়ি গ্রামে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের কাছে অভিযান চালান তারা। এ সময় সেখান থেকে উল্লেখিত পরিমান ইয়াবাসহ গ্রেফতার করা হয় বৃলাহিড়ী বাড়ি গ্রামের আব্দুস সামাদ প্রামানিকের ছেলে মনিরুল ইসলাম (৩৪) ও একই গ্রামের মৃত কুদ্দুস সরকারের ছেলে রুহুল আমিন পলাশ (৪০) কে। ধৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
