ভাঙ্গুড়া প্রতিনিধি : রেজাউল করিম ও রবিউল করিম নিজেদের নামের জমি নামজারি করতে এসেছেন ভূমি অফিসে। ভূমি অফিসের কেউ তেমন কথা বলছে না। অবশেষে তাদের কথা হয় একজন অফিস সহায়কের সাথে। সেই অফিস সহায়ক তাদের একেক জনের নামের জমির নামজারিতে ৮ হাজার টাকা করে ঘুষ দাবি করেন। পরে পাশের ভাঙ্গুড়া পৌর ভূমি অফিসের আরেকজন অফিস সহায়কের কাছে গেলে তিনি সর্বনিম্ন সাড়ে পাঁচ হাজার টাকায় নামজারি করে দিতে পারবেন বলে জানান। কিন্তু রবিউল ও রেজাউলের কাছে এত টাকা না থাকায় ফিরে যান তারা। মঙ্গলবার পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়ন ও ভাঙ্গুড়া পৌর ভূমি অফিসে গিয়ে এমন ভোগান্তির শিকার হন ভূমি মালিক রেজাউল ও রবিউল। ভুক্তভোগীদের অভিযোগ থেকে জানা যায়, রবিউল ও রেজাউল উপজেলার সদর ইউনিয়নের ভবানীপুর গ্রামের বাসিন্দা। ভবানীপুর মৌজায় তাদের নিজস্ব জমি রয়েছেন। তাদের জমি দুটি বিক্রির জন্য দ্রুত নামজারি প্রয়োজন। তাই তারা দিলপাশার ইউনিয়ন ভূমি অফিসে এসে নামজারির জন্য পরামর্শ চাইলে অফিস সহায়ক আবিদ তাদেরকে আট হাজার টাকা করে একেক জনের নামে নামজারি করার জন্য দাবি করেন। নিরুপায় হয়ে রবিউল ও রেজাউল ভাঙ্গুড়া পৌর ভূমি অফিসের আরেক কর্মচারীর সঙ্গে কথা বললে তিনি সাড়ে ৫ হাজার টাকা করে দাবি করেন। নামজারীর কাজে টাকা অগ্রিম দিতে হবে বলেও জানান ওই কর্মচারীরা। ফলে এই পরিমাণ টাকা ওই দুই ভূমি মালিকের কাছে না থাকায় নামজারির কাজ না করেই ফিরে যান তারা। ভুক্তভোগী রেজাউল ও রবিউল বলেন, শুনেছি নামজারিতে সরকারি ফি লাগে বারোশো টাকা। কিন্তু এখানে এত টাকা চাচ্ছে কেন? বুঝতে পারছি না। তাই এত টাকা দিয়ে নামজারি করব না। গ্রামের প্রধান ব্যক্তিদের সঙ্গে নিয়ে এসে নামজারির কাজ করব। অভিযোগের বিষয়ে ভূমি অফিসের অফিস সহায়ক আবিদ বলেন, আমি ওই ব্যক্তিদের কাছ থেকে ঘুষ নেইনি। শুধু নামজারি করতে ৮ হাজার টাকার মত খরচ হয় বলে জানিয়েছি। পরে তাদেরকে পৌর ভূমি অফিসে যোগাযোগ করতে বলেছি। এ বিষয়ে দিলপাশার ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা রোস্তম উদ্দিন বলেন, অফিস সহায়ক আবিদ ওই দুই ব্যক্তির জমি নামজারির জন্য নিজেই এই টাকার কথা বলেছেন। অফিস এর সঙ্গে সম্পৃক্ত নয়। এ বিষয়ে অফিস সহায়ককে সতর্ক করে দেওয়া হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
