স্টাফ রিপোর্টার : বিশ^ পানি দিবস পালিত হয়েছে পাবনায়। এ উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বেলা ১১ টায় শোভাযাত্রা পরবর্তী এক আলোচনা সভা ডিডি এলজি (উপসচিব) মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পাবনার সহকারি পরিচালক মোশারফ হোসেনের পরিচালনায় জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য দেন এডিসি সার্বিক শরিফ আহমেদ, পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধায়ক প্রকৌশলী সুধাংশু কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক-কলামিস্ট আব্দুল হামিদ খান, দৈনিক সিনসার সম্পাদক এস এম মাহবুব আলম প্রমুখ। ডিডি এলজি সাইফুর রহমান তার বক্তব্যে বলেন, উন্নয়নের গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে পানি। আগেকার দিনে নদীকেন্দ্রীক বসতি গড়ে উঠতো, সভ্যতাও গড়ে উঠতো নদীকে কেন্দ্র করেই। বর্তমানে যা রুপকথার গল্পে পরিণত হয়েছে। তবে সরকারের গৃহীত ডেল্টা প্ল্যান বাস্তবায়ন হলে আশা করা যায় ২০৪১ সালের মধ্যেই পানি সমস্যার সমাধান হয়ে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশে পরিণত হবে। পানি যাতে অপচয় না হয় সে ব্যাপারে তিনি সবাইকে সচেতনতার সাথে পানি ব্যবহারের আহ্বান জানান। পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ইছামতি পুনরুজ্জীবিত করন প্রকল্পের প্রকল্প পরিচালক সুধাংশু কুমার সরকার বলেন, নদীমাতৃক বাংলাদেশে আজ নদীগুলো মরে যাওয়ার পেছনে আমাদের মানবসৃষ্ট কারণও দায়ী। তিনি বলেন, প্রতিবছরই পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে সরকার বিভিন্ন জেলার নদী ও খাল-বিল খনন করে চলেছে। স্ব স্ব এলাকার মানুষ যদি নদী তথা খাল বিলের প্রতি সজাগ হয়, সচেতন হয়, তবেই আমাদের দেশে নদীর অস্তিত্ব রক্ষা সম্ভব। নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, পৃথিবীর তিন ভাগই জল আর এক ভাগ স্থল, তবুও সুপেয় পানির অভাব ক্রমেই প্রকট হয়ে উঠছে। পানির স্তর দ্রুত নীচে নেমে যাচ্ছে, এখন গভীর নলকূপ ছাড়া পানি পাওয়াই দূষ্কর হয়ে যাচ্ছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক-কলামিস্ট আব্দুল হামিদ খান বলেন, প্রাণের উৎস পানি। পানির অপর নাম জীবন কথাটা সনাতন হলেও এর গুরুত্ব অপরিসীম। কারণ কেবল পানের জন্যই নয়, দৈনন্দিন জীবনে ঘর গেরস্থালী থেকে কৃষিকাজ তথা নানান কাজে পানির অপরিহার্যতা অস্বীকার করার উপায নেই। বিজ্ঞানীরা চাঁদে ও মঙ্গলগ্রহে অভিযান চালাচ্ছে, পানির অস্তিত্ব খুঁজে বেড়াচ্ছে। সেখানে পানির সন্ধান পেলেই মিলবে প্রাণের অস্তিত্ব। পানি পাওয়া গেলেই পৃথিবীর মানুষের পরবর্তী বাসস্থান হবে চাঁদ ও মঙ্গলগ্রহ। ফারাক্কার বিরুপ প্রভাবে উত্তরাঞ্চল মরুভূমিতে পরিণত হচ্ছে। রাজশাহীর পদ্মা নদীর টি-বাঁধে গিয়ে দাঁড়ালে চোখে পড়ে কেবল ধু-ধু বালুচর। পাবনার ইছামতী নদীর উৎসমুখ পদ্মা নদী। যেখানে ছিল একসময় গহীন পদ্মা সেখানে আজ বিরান ভূমি। প্রমত্তা পদ্মার বুকে আজ দাউ দাউ করে জ্বলছে ইটভাটার আগুন। এক সময়ের কীর্তিনাশা পদ্মা যা আজ মরা গাঙে রুপ নিয়েছে। ফলে ইছামতি নদীও মৃতপ্রায় হয়ে গিয়েছিল। মহামান্য রাষ্ট্রপতি, পাবনার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্পু ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দখল-দূষণে মৃতপ্রায় ইছামতি নদীকে পুনরুজ্জীবিত করতে পাবনার মানুষের দাবি মেনে নিয়ে ১৫৫৪ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ করেছেন। যা বাস্তবায়নে ইতোমধ্যেই মাঠে নেমেছে সেনাবাহিনী। এজন্য বাপা’র সেক্রেটারি সরকারকে বিশেষভাবে ধন্যবাদ জানান। তিনি ছোট বড় সকল নদী পরিকল্পনা মাফিক ও দুর্নীতিমুক্তভাবে ড্রেজিং করে বর্ষাকালের পানি ধরে রাখার প্রতি গুরুত্বারোপ করেন। এ ব্যাপারে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে যথাযথ পদক্ষেপ নেয়ারও আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে পাবনা জেল সুপার নাসির উদ্দিন প্রধান, কৃষি সম্প্রসারন বিভাগের অতিরিক্ত উপপরিচালক মোঃ মোতাহার হোসেন, বিআরআরডি’র উপপরিচালক রেজাউল করিম, বিএডিসির উপপরিচালক শামিম আহমেদ, জনশক্তি ও কর্মসংসংস্থানের সহকারি পরিচালক আখলাকুজ্জামান, সহকারি তথ্য কর্মকর্তা কবির উদ্দিন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) নওফেল হোসেন, সহকারি রাজস্ব কর্মকর্তা আব্দুল মোমিন, পানি উন্নয়ন বোর্ডের উপ প্রধান সম্প্রসারন কর্মকর্তা মোতাহার হোসেন, উপবিভাগীয় প্রকৌশলী মাসুদ রানাসহ বিভিন্ন অফিস ও সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
