স্টাফ রিপোর্টার : ঈশ^রদীতে পুকুর সেচের সময়ে বিদ্যুৎস্পৃর্শে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার কালিকাপুরে এই ঘটনা ঘটে। মৃত্যুবরনকারী যুবক শামীম হোসেন শানু (৪০) কালিকাপুরের দেওয়ান পাড়ার আবুল মুন্সীর ছেলে। তিনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির সদস্য। স্থানীয়রা জানায়, কয়েক দিন ধরে পুকুর সংস্কারের জন্য এসকেভেটর দিয়ে পুকুর সংস্কারের কাজ করছিল। প্রতিদিনের মতো গতকালও শামীম পুকুরের পানি সেচের জন্য ইলেকট্রিক সেচ পাম্প সংযুক্ত করে। পরে সেচ পাম্পে ত্রুটি দেখে নিজেই ইলেকট্রিক তারে হাত দেয়। তারটি লিক থাকায় শর্ট সার্কিট হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান। ঘটনা সত্যতা নিশ্চিত করেন, ঈশ^রদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম। তিনি বলেন, মরদেহটি ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
