স্টাফ রিপোর্টার : চাটমোহরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় আশিকুর রহমান (১৫) নামের এক স্কুল ছাত্রকে ক্ষুরের (ব্লেড) আঘাতে আহত করেছে বহিরাগত বখাটেরা। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সেন্ট রীটাস্ স্কুলের সামেন এ ঘটনা ঘটে। সে ওই উপজেলার মথুরাপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে ও সেন্ট রীটাস্ স্কুলের দশম শ্রেণির ছাত্র। এ ঘটনায় পুলিশ ৩ বখাটে কে আটক করেছে। আটককৃতরা হলো, হরিপুর ইউনিয়নের লাউতিয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে শাওন হোসেন, তানজিল হোসেনের ছেলে এনামুল হক ও আজিজুল হকের ছেলে আশিকুর রহমান। জানা গেছে, মঙ্গলবার স্কুল ছুটির পর সেন্ট রীটাস্ স্কুলের সামনে উপরোক্ত তিনজনসহ বেশ কয়েকজন বখাটে স্কুলের সামনে ছাত্রীদের উক্ত্যক্ত করছিল। এ সময় আশিকুরসহ অনরা প্রতিবাদ করলে সেদিন তাদের শাসিয়ে চলে যায় বখাটেরা। বৃহস্পতিবার দুপুরে স্কুল ছুটির পর অভিযুক্ত শাওনসহ বেশ কয়েকজন বখাটে স্কুল গেটের সামনে আশিককে এলোপাতাড়ি মারধর করে এবং ক্ষুর দিয়ে পিঠে ও বাম হাতে আঘাত করে। এতে রক্তাক্ত জখম হয় আশিক। পরে অন্যরা ছাত্ররা এসে তিনজনকে আটক করে পুলিশে দেয় এবং আহত আশিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যায় আহত আশিক। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, ইভটিজিং করার প্রতিবাদ করায় এমন ঘটনা ঘটেছে বলে শুনেছি। তিন জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
