স্টাফ রিপোর্টার : কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নামে বাংলাদেশি ভুয়া জন্মসনদকান্ডে সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নের জন্ম নিবন্ধন সংক্রান্ত সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পাবনা জেলা প্রশাসককে বিষয়টি তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে জানিয়ে রেজিস্ট্রার জেনারেল যাহিদ হোসেন জানান, তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে। এ ঘটনায় দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। সমস্যাটি জন্ম নিবন্ধন সার্ভারের নয় জানিয়ে রেজিস্ট্রার আরও বলেন, তৃণমূল পর্যায়ে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিলো, তাদের অপব্যবহারের কারণেই এ ধরনের ঘটনা ঘটেছে। জাস্টিন ট্রুডোর জন্ম সনদ বানানো সেই কম্পিউটার অপারেটর নিলয় পলাতক রয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
