সুজানগর প্রতিনিধি : সুজানগরের সাতবাড়ীয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জুয়েলের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা স্বর্ণ ও রৌপ্য অলংকার এবং নগদ টাকা লুটে নিয়ে গেছে। বুধবার দিবাগত রাতে ওই ডাকাতির ঘটনা ঘটে। জানা যায়, রাত দেড়টার দিকে সাতবাড়ীয়া গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের ছেলে উক্ত জুয়েল, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বকুল হোসেন, ছাত্রলীগ নেতা সোহান ও গোবিন্দ পার্শ্ববর্তী বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ থেকে বাড়ি ফিরছিল। এ সময় নৌকাযোগে পদ্মা নদী হয়ে আসা ১৪/১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল প্রথমে বকুল, সোহান ও গোবিন্দকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে পার্শ্ববর্তী পদ্মা নদীর চরে রেখে আসে। এরপর তারা অস্ত্রের মুখে জুয়েলকে জিম্মি করে তাদের বাড়িতে প্রবেশ করে। এক পর্যায়ে সশস্ত্র ডাকাত দল বাড়ির সকল সদস্যকে হাত-পা বেঁধে ঘরের আলমারিতে থাকা ৭/৮ ভরি স্বর্ণালংকার, প্রায় ২০ ভরি রৌপ্য অলংকার এবং নগদ ৮৫ হাজার টাকা লুট করে। এ সময় ডাকাত দল বাড়ির সদস্যদের ব্যবহৃত আরো ৪টি মোবাইল ফোন ভেঙে ফেলে। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) মোঃ রবিউল ইসলাম এবং সুজানগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে সুজানগর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিন জানান।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
