স্টাফ রিপোর্টার : সাঁথিয়ায় নবম শ্রেণির এক স্কুল ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে করা মামলায় আরমান হোসেন (২৭) নামের এক যুবকের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দন্ডপ্রাপ্ত আসামি আরমান হোসেন সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের মিয়াপুর গ্রামের আব্দুল হামিদ খানের ছেলে। গতকাল বৃহস্পতিবার দুপুরে পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ আদেশ দেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, আরমান হোসেন বিভিন্ন সময় ওই মেয়েকে প্রেমের প্রস্তাব দিতো। সে তার প্রস্তাবে রাজি না হওয়ায় রাস্তাঘাটে হুমকি-ধামকি দিতো। নিরাপত্তাজনিত সমস্যায় এক পর্যায়ে ভুক্তভোগী স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। কিন্তু গ্রাম প্রধানদের আশ^াসের প্রেক্ষিতে সে আবার স্কুলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ২০২২ সালের ১৯ জুন সকালে ওই ছাত্রী বাড়ি থেকে স্কুলের দিকে যাচ্ছিলেন। এমন সময় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা আরমান তাকে মাইক্রোবাসে করে অপহরণ করে। এরপর তাকে ধর্ষণ করে। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পাওয়ায় থানা পুলিশকে জানায়। পরে পুলিশ অভিযান চালিয়ে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে। এ ঘটনার চারদিন পর ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২৩ সালের শেষের দিকে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলায় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে গতকাল এ রায় ঘোষণা করে আদালত। আসামিপক্ষের আইনজীবী নুরুজ্জামান নোমান বলেন, এ মামলায় যাবজ্জীবন সাজা দেওয়াতে আমার মক্কেল ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছে। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে। আশা করি সেখানে আমরা ন্যায়বিচার পাবে। রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি খন্দকার আব্দুর রকিব মামলার দুই বছরের মাথায় রায় ঘোষণা হওয়ায় সন্তোষ প্রকাশ করে বলেন যাবজ্জীবন সাজা হওয়াতে বাদী ন্যায়বিচার পেয়েছে। তবে এখানে সাজা কমে যাওয়ার সুযোগ নেই।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
