এম এ হাফিজ : ফরিদপুরে ধান সিদ্ধ করার বয়লার বিস্ফোরণে এক শিশুসহ ২ জন নিহত হয়েছে। এলাকার লোকজন ও ফরিদপুর থানার ওসি হাফিজুর রহমান জানান, গতকাল ২১ মার্চ বৃহস্পতিবার সকাল দশটার দিকে উপজেলার কাশিপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, কাশিপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ধানের খোলার মালিক জাহাঙ্গীর হোসেন (৫০) এবং ধানের খোলার শ্রমিক পাখি খাতুন ও গোপালনগর গ্রামের রিপন হোসেনের ছেলে তারেক হোসেন (৫)। জাহাঙ্গীর হোসেন প্রতিদিনের মত তার ধানের খোলায় ধান সিদ্ধ করার জন্য বয়লারে আগুন ধরাতে গেলে বয়লারটি বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলেই জাহাঙ্গীর হোসেন নিহত হন। বিস্ফোরণে জাহাঙ্গীর হোসেনের শরীর ছিন্ন-বিছিন্ন হয়ে নাড়ি-ভুড়ি বেড়িয়ে যায়। এ সময় তারেক হোসেন বয়লারের পাশে থাকায় মারাত্নক ভাবে আহত হয়। পরে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার হাবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শিরিন সুলতানা, ওসি হাফিজুর রহমানসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার শিরিন সুলতানা ৫০ হাজার টাকা করে দুই নিহত পরিবারকে ১ লাখ টাকা প্রদান করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
