পাবনা প্রতিনিধি ঃ পাবনা জেলায় মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায় এর শিক্ষকদের ৩ দিন ব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। তিন দিনের এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয় গত মঙ্গলবার। প্রশিক্ষণ শেষে গতকাল শিক্ষকদের মাঝে সনদ পত্র বিতরণ করা হয়।
প্রশিক্ষণ শুরু এবং সমাপনী দিনে সনদপত্র বিতরন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরীফ আহম্মেদ।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের টাস্টি বীরমুক্তিযোদ্ধা স্বপন কুমার রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শ্রী চন্দন কুমার চক্রবর্তী, শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রমের সাবেক সহ-সভাপতি শ্রী যুগল চন্দ্র ঘোষ, পাবনা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রোটারিয়ান শ্রী প্রভাষ চন্দ্র ভদ্র, পাবনা সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক শ্রী কোমল চন্দ্র দাস। স্বাগত বক্তব্য রাখেন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম -৬ষ্ঠ পর্যায় পাবনার সহকারী প্রকল্প পরিচালক নিরুপম ধর। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম -৬ষ্ঠ পর্যায় পাবনার ফিল্ড সুপারভাইজার মাঃ বাবর আলী, কম্পিউটার অপারেটর পলাশী রানী দাস প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবিক মূল্যবোধ ও নৈতিকতা সম্পন্ন জাতী গঠনে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভুমিকা গুরুত্বপূর্ণ। বর্তমান সরকারের এই উদ্যোগ প্রশংসনীয়। উন্নত জাতী গঠনে এই কার্যক্রমকে আরো বেগবান করতে হবে। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ার প্রত্যয়ে কাজ শুরু করেছিলেন। বর্তমান সরকার অসাম্প্রদায়িক ও উন্নত দেশগড়তে কাজ করে যাচ্ছেন। শিক্ষার কোন বিকল্প নেই। আর শিশুদেরকে ছোট বেলা থেকেই নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। শিক্ষকদের মাতৃসূলভ আচরণ করতে হবে। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ কর্ণধার। তাই শিশুকাল থেকেই তাদের প্রকৃত মানুষ করে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষকগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
প্রশিক্ষণ কর্মশালায় পাবনা জেলার ৫৮ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
