এফএনএস বিনোদন: হলিউড অভিনেত্রী ও সুপারমডেল কারা ডেলেভিনের লস অ্যাঞ্জেলসের বিলাসবহুল বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। যদিও ঘটনার সময় বাড়িতে ছিলেন না অভিনেত্রী। শুটিংয়ের কাজে লন্ডনে রয়েছেন ডেলভিনে। সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার সকালে লস অ্যাঞ্জেলেসে অভিনেত্রী এবং মডেল কারা ডেলিভিংনের বাড়িতে আগুন লেগেছে। জানা গেছে, মাঝরাতেই আগুন লাগে ডেলেভিনের বাড়িতে। এরপর স্থানীয়দের খবরে ১৩টি ইঞ্জিনসহ ৯৪ দমকল কর্মী সেখানে গিয়ে পৌঁছান। আগুনের তীব্রতা এতোটাই ছিলো যে সেই আগুন নিয়ন্ত্রণে গুরুতর আহত হন দুজন দমকল কর্মী। লস অ্যাঞ্জেলসের পুলিশ জানায়, তারা আগুনের কারণ খতিয়ে দেখছেন। এদিকে ডেলেভিন নিজের ইনস্টাগ্রামের একটি স্টোরিতে ভয়াবহ সেই অগ্নিকাণ্ডের ছবি শেয়ার করেছেন। ওই ভিডিওতে দেখা যাচ্ছে একের পর এক দমকল কর্মী আসছেন। একটি পোস্টে তিনি লেখেন, ‘আমি সকল দমকল কর্মী ও সেই সকল মানুষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা এ ঘটনায় সাহায্যের হাত বাড়িয়েছেন।’ এদিকে স্থানীয়রা জানান, প্রতিবেশীদের খবরে উপস্থিত হওয়া দমকল বাহিনী দুই ঘন্টারও কিছু বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ২০১৯ সালে বিলাসবহুল এই বাংলোটি কিনেছিলেন অভিনেত্রী কারা ডেলেভিনে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
