স্টাফ রিপোর্টার : স্কয়ার গ্রুপের সহায়তায় জেলা যুবলীগের উদ্যোগে গতকাল থেকে শুরু হয়েছে রমজান মাসব্যাপী অসহায় মানুষের মধ্যে সেহেরি বিতরণ কার্যক্রম। জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ^াস সনি এবং যুগ্ম আহবায়ক শিবলী সাদিকের নেতৃত্বে যুবলীগ স্বেচ্ছাসেবীরা রাত জেগে এসব সেহেরি তৈরি করে পাবনা জেনারেল হাসপাতালে ৭শ অসুস্থ্য রোগী ও তাদের স্বজনদের মাঝে তা বিতরণ করে। এসময় জেলা আওয়ামীলীগের যুগ্ম স¤পাদক সাবেক পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক স¤পাদক আবু সাঈদ খান, আওয়ামীলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন স¤পাদক প্রকৌশলী রুহুল আমিন, সাবেক ছাত্রলীগ নেতা সেলিম হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা মেহেদী হাসান, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, স¤পাদক সৈকত আফরোজ আসাদ, মাছরাঙা টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যুরো চীফ উৎপল মীর্জাসহ স্থানীয় আওয়ামীলীগ ও যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
