সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ উত্তরাঞ্চলের মধ্যে পেঁয়াজ ভাণ্ডার হিসেবে খ্যাত পাবনার সুজানগরের হাট-বাজারে মাত্র এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে মণপ্রতি ১৪/১৫‘শ টাকা। এতে ভোক্তাদের মাঝে স্বস্তি দেখা দিলেও পেঁয়াজ চাষীরা হতাশ।
খোঁজ-খবর নিয়ে জানা যায়, গত রোববার উপজেলার অধিকাংশ হাট-বাজারে প্রতিমণ পেঁয়াজ পাইকারি বিক্রি হয়েছে ৩৪০০টাকা থেকে ৩৫০০টাকা দরে। এ সময় হাট-বাজারে প্রতিকেজি পেঁয়াজ খুচরা বিক্রি হয়েছে ৮০ থেকে ৯০টাকা দরে। অথচ মাত্র এক সপ্তাহের ব্যবধানে গতকাল সোমবার উপজেলার অধিকাংশ হাটবাজারে প্রতিমণ পেঁয়াজ পাইকারি বিক্রি হয় ১৮‘শ থেকে ২হাজার টাকা দরে। এ হিসেবে প্রতিমণ পেঁয়াজের দাম কমেছে ১৪/১৫‘শ টাকা। আর বর্তমান বাজারে প্রতিকেজি পেঁয়াজ খুচরা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা দরে। পেঁয়াজ বাজারের এই ভেলকি বাজিতে পেঁয়াজ চাষী এবং ভোক্তারা হতাশ। উপজেলার মানিকহাট গ্রামের হবিবর রহমান মাস্টার বলেন পেঁয়াজের বর্তমান বাজার স্বাভাবিক এবং সকল শ্রেণি পেশার মানুষের জন্য ক্রয় উপযোগী। তবে উপজেলার দুর্গাপুর গ্রামের পেঁয়াজ চাষী কামরুল ইসলাম বলেন উৎপাদন খরচ অনুযায়ী প্রতিমণ পেঁয়াজ কম পক্ষে ২৫‘শ টাকা দরে বিক্রি করা প্রয়োজন। অন্যথায় কৃষকের তেমন লাভ হয়না। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাফিউল ইসলাম বলেন ভারতীয় পেঁয়াজ আমদানির খবরে দ্রুত দর পতন হয়েছে। তবে পেঁয়াজের বর্তমান বাজার স্বাভাবিক এবং স্থিতিশীল।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
