স্টাফ রিপোর্টার : এক প্রবাসী নারীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তার অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে টাকা দাবির অভিযোগে এক প্রতারক যুবককে আটক করেছে র্যাব। রোববার (১৭ মার্চ) দিবাগত মধ্যরাতে নাটোরের বড়াইগ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক নবীন তালুকদার (৩৭) নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাধাইমুড়ি গ্রামের আবুল বাশার তালুকদারের ছেলে। সোমবার (১৮ মার্চ) দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১২, সিপিসি-২, পাবনার কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাবনার বাসিন্দা এক প্রবাসী নারীর সাথে প্রতারক নবীন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সু কৌশলে ও ভালবাসার প্রলোভন দেখিয়ে তার সাথে অডিও/ভিডিও কলে কথা বলেন। এক পর্যায়ে তার কাছ থেকে বিভিন্ন ছবি সংগ্রহ করে এবং বিভিন্ন সময়ে মোবাইলে কথা বলার ভিডিও স্ক্রিনশট দিয়ে রাখেন। কিছুদিন পর এ সকল ছবি ও ভিডিও পুঁজি করে ওই প্রবাসী নারীর কাছে টাকা দাবী করেন নবীন তালুকদার। ভিকটিম টাকা দিতে অস্বীকৃতি জানালে উক্ত প্রতারক ভিকটিমের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে তার সামাজিক মর্যাদা ক্ষুন্ন করবে বলে ভয় এবং হুমকি দেন। কোন কুল কিনারা না পেয়ে প্রবাসী নারী বাধ্য হয়ে নবীন তালুকদারকে বিভিন্ন সময়ে ১ লাখ ৪৮ হাজার টাকা প্রদান করেন। পরে ওই ভুক্তভোগী নারী পাবনা র্যাবের কাছে অভিযোগ দেন। তার দেয়া অভিযোগের প্রেক্ষিতে প্রতারক নবীনকে তার বাড়ি এলাকা থেকে আটক করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আটক নবীনকে বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
