যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে দিয়ে পাবনা সরকারি মহিলা কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪তম জন্মবার্ষিকি ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদ্যাপিত হয়েছে। সকাল সাড়ে ১০ টায় কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মো: আহসান হাবিব শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতির পিতার প্রতিকৃতীতে পুস্পস্তবক অর্পণ করেন। সকাল ১০.১৫ টায় কলেজের শহীদ মিনার চত্তরে শিক্ষক এবং কর্মচারীদের শিশু সন্তানদের অংশগ্রহণে চিত্রাংকণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল ১১.৩০ টায় মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো: আলামিন হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সূচনা বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো: আলী আজমল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান খোন্দকার মো: হাসান হাফিজুর রহমান এবং কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো: আশরাফ আলী। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মহোদয় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে বঙ্গবন্ধুর দেশের প্রতি ভালোবাসা ও আত্মত্যাগের স্মৃতিচারণা করেন এবং শিশুদের নিকট বঙ্গবন্ধুর জীবনাদর্শ তুলে ধরেন। তারপর আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক জনাব মো: আব্দুল হামিদ। সব শেষে সভাপতি সমাপনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
