স্টাফ রিপোর্টার : সদর উপজেলার গয়েশপুরে চরমপন্থী দলের সাবেক এক সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৭ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের মানিকনগর বাজার মোড়ে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক শেখ (৩৮) গয়েশপুর ইউনিয়নের হরিনারায়ণপুর গ্রামের মরহুম আজিজুল শেখের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা সর্বহারা পার্টির সদস্য ছিলেন বলে এলাকাসুত্রে জানা গেছে। ২০১৯ সালে পাবনা জেলা স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে অন্যান্য চরমপন্থী সদস্যদের সাথে আত্মসমর্পণ করেছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, তারাবির নামাজের পর চা খাওয়ার জন্য মানিকনগর বাজারে যান আব্দুর রাজ্জাক। বাজারে একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় দুটি মোটরসাইকেলযোগে ৫/৬ জন মুখোশধারী যুবক এসে তাকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি করে পালিয়ে যায়। এসময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, আব্দুর রাজ্জাক চরমপন্থী দল থেকে সরকারের কাছে আত্মসমর্পণের পর স্বাভাবিক জীবনযাপন করছিলেন। তবে পুর্ব বিরোধের জেরে তাকে এমন নৃশংসভাবে হত্যা করা হতে পারে। অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, নিহত আব্দুর রাজ্জাক নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা সর্বহারা পার্টির সদস্য ছিলেন। ২০১৯ সালে পাবনা জেলা স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আত্মসমর্পণ করেন। এদিনের ঘটনার পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে সেটি পরিষ্কার নয়। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
