ড. খতিব মাহবুবুর রহমান ঃ গত ১৭ই মার্চ, ২০২৪ ইং সিটি কলেজ, পাবনায় যথাযোগ্য মর্যাদা, ভাবগম্ভীর পরিবেশে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস পালিত হয়। কলেজ মিলনায়তনে সহকারী অধ্যাপক (ব্যাবস্থাপনা) মোঃ রেজাউল করিম সভাপতিত্বে আলোচনা সভা হয়। সভাপতি তাঁর জ্ঞানগর্ভ বক্তৃতায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী, স্বাধীনতা সংগ্রাম ও আত্মত্যাগ স্মৃতি চারণ করেন ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে শিক্ষকদের কাজ করার আহ্বান জানান। আলোচনা অনুষ্ঠানে সহকারী অধ্যাপক (ব্যাবস্থাপনা) মোঃ রেজাউল করিম তার বক্তব্যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন। আমাদের স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক সাবেরা সলতানা , মোছাঃ শামছুন্নাহার বর্ণা, সহকারী অধাপক (অর্থনীতি বিভাগ) ও সিনিয়র প্রভাষক মোঃ আনোয়ার হোসেন, সিনিয়র প্রভাষক (ইতিহাস) মোঃ মোখতার হোসেন, সিনিয়র প্রভাষক ড. খতিব মাহবুবুর রহমান প্রমুখ । বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন সিনিয়র প্রভাষক (ইসলাম শিক্ষা) মোঃ ছানাউল্লাহ ও কলেজে আলোকসজ্জা করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
